বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

রাঙামাটিতে কোতোয়ালি থানার বিশেষ অভিযানে মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১৮

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার ১১ জনকে মাদক কারবারি হিসেবে এবং অপর সাতজনকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদক কারবারি হিসেবে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবদুর রহমান (৩৫), মো. নুর নবী (৩৭), মো. মানিক উদ্দীন (২৫), মো. সৌরভ (১৯), কাঞ্চন মজুমদার (৩৫), রঞ্জিত বড়ুয়া (৫৫), আল আমিন ব্যাপারি (৩২), মিজান (৩৩), মো. ইয়াছিন (৩৫), নুর মোহাম্মদ (১৯) ও মো. মামুন (২৫)।

অন্যদিকে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে পূর্ণ প্রিয় চাকমা (২৬), লিটন চাকমা (২৭), অদিব ত্রিপুরা (৩০), মংকিউ রোয়াজা (২৮), দয়াল মনি চাকমা (৩৫), মোহাম্মদ সাগর (১৯) ও মো. আরিফ (২৩)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ ও ২ নম্বর এবং ১২ থেকে ১৫ নম্বর আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদেরও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি