মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

আমিরপুরে নারী নেত্রীদের নিয়ে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়নে নারী নেত্রী ও স্থানীয় নারীদের নিয়ে উঠান বৈঠক করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন শেখ।

সম্প্রতি আয়োজিত এ উঠান বৈঠকে জসিম উদ্দিন শেখ নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, কর্মসংস্থান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান। এ সময় তিনি তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ১৪টি বিষয় তুলে ধরেন।

জসিম উদ্দিন শেখ বলেন, আমিরপুর ইউনিয়নের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা এবং ইউনিয়নকে একটি উন্নত, স্বনির্ভর ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। নির্বাচিত হলে এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জসিম উদ্দিন শেখের ১৪ পরিকল্পনা

*১.* ইউনিয়নের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা।

*২.* বাল্যবিবাহ রোধ এবং শতভাগ নারী শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।

*৩.* ইউনিয়নের মানুষের জন্য স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া।

*৪.* কৃষকদের একত্রিত করে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের ব্যবস্থা এবং সরকারি সহায়তা সুষমভাবে বণ্টনের উদ্যোগ গ্রহণ।

*৫.* মৎস্যজীবীদের প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষের উন্নয়ন ও সম্প্রসারণ করা।

*৬.* ঝরে পড়া শিক্ষার্থী ও পথশিশুদের অক্ষরজ্ঞান প্রদানের মাধ্যমে ইউনিয়নকে নিরক্ষরমুক্ত করার উদ্যোগ নেওয়া।

*৭.* বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে কম্পিউটার ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করা।

*৮.* সরকারি অনুদান ও সহায়তার সুষম বণ্টনের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আমিরপুর ইউনিয়ন গঠনে কাজ করা।

*৯.* প্রতিটি ওয়ার্ডে শিক্ষিত ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে নাগরিক টিম গঠন করে সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ নেওয়া।

*১০.* তরুণ সমাজকে মোবাইল গেম, জুয়া ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্ব দেওয়া এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা।

*১১.* নারীদের কর্মসংস্থানের জন্য দর্জি প্রশিক্ষণ, হাঁস-মুরগি পালন ও হস্তশিল্পসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা।

*১২.* ইউনিয়নের মেধাবী ও কৃতী সন্তানদের সম্মাননা প্রদানের ব্যবস্থা করা।

*১৩.* যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া।

*১৪.* সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা এবং প্রত্যেক ভোটারকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করার কথা জানান তিনি।

উঠান বৈঠকে উপস্থিত নারীদের উদ্দেশে জসিম উদ্দিন শেখ বলেন, ইউনিয়নের উন্নয়নে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে পরিবার ও সমাজ উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কর্মসংস্থান, শিক্ষা ও কৃষি-মৎস্য খাতের উন্নয়নের বিষয়গুলো আলোচনায় আসে।

এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন শেখ, বিএনপি নেতা শেখ আব্দুল মান্নান, যুবদল নেতা মশিউর রহমান, বিএনপি নেতা মজিবর রহমান, নাসির আকঞ্জি, আব্দুল ওয়াদুদ আকুনজি, ফরিদ শেখ, মোহাম্মদ আলী শেখ, মোহাম্মদ মাহফুজুর রহমান, মোহাম্মদ আইয়ুব আলী, এনায়েত ঢালী, মো. মুজিবুর রহমান, বিল্লাল সরদার, বাসারাত শেখসহ স্থানীয় নেতাকর্মীরা।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রচার-প্রচারণা ও মতবিনিময় কার্যক্রম বাড়ছে। এরই ধারাবাহিকতায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।

ক্যাটাগরি