শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতি

৩ দফা কমার পর আজ সকালে বাড়ল স্বর্ণের দাম

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সকালে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা ৫৬ হাজার ৬৪ টাকা।

এর আগে গত ১১ সেপ্টেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে এক লাখ ৯০ হাজার ১২৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ১ লাখ টাকা ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৫ হাজার ১৫ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটে

ক্যাটাগরি