কক্সবাজারের ঈদগাঁওয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সেলিম উদ্দিন, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁওয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৭ আগষ্ট) রাতে উপজেলার পোকখালী ইউনিয়নের মুসলিম বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী শহিদুল্লাহ (৪৩) পোকখালী ইউনিয়নের পূর্ব পোকখালী গ্রামের মৃত এনামুল হকের পুত্র।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বুধবার রাতে পোকখালী মুসলিম বাজারস্থ আবু তাহেরের চা দোকানের সামনে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে শহিদুল্লাহ অবস্থান করে। স্থানীয় জনতার সহায়তায় থানার আভিযানিক দল এসময় তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি কালো পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। শহিদুল্লাহর বিরুদ্ধে ইতিপূর্বে ঈদগাঁও থানায় আরও একটি মামলা রয়েছে এবং সে ওই মামলার চার্জশীটভুক্ত আসামী।
তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোর্পদ করা করা হয়েছে।