মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা

রামুর গর্জনিয়ায় নুরুল আবরার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
রামুর গর্জনিয়া ইউনিয়নে নুরুল আবরার ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+প্রাপ্ত শিক্ষার্থী এবং ৭ নম্বর ওয়ার্ডের উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাফেজ জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, সংগীত পরিবেশন ও আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার ইসহাক।

বক্তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক চরিত্র গঠন ও মাদক-কিশোর গ্যাংসহ সামাজিক অনৈতিকতা থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের উৎসাহিত করতে ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেন।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন এজিএম কামরুল ইসলাম, জাউচপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক মাস্টার ইউনুস, পোয়াঙ্গেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, শোকমনিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুনির উদ্দিন আহমেদ, বিশিষ্ট সমাজসেবক মাওলানা আলী আকবর, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর রহমান আজিম, আক্তার হোসেন, ফুরকান, মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর আফজা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুবনেতা দিদারুল আলম, নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক মাস্টার ইমরান, মাঝির কাটা কিঃগাঃ দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শাহ আলম, সোলতানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা জসিম উদ্দিন, উবায়দুল্লাহসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান এ+প্রাপ্ত দুই শিক্ষার্থীর পরবর্তী পড়াশোনার যাবতীয় খরচ বহনের আশ্বাস দেন।

ক্যাটাগরি