নাপিতখালী মাধ্যমিক স্কুলের এডহক কমিটির সভাপতি এনাম
সেলিম উদ্দিন,কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ব্যবসায়ী এনামুল হক। তিনি অভিবক্ত পোকখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল হকের পুত্র।
বুধবার (১৯ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম নাপিতখালী মাধ্যমিক স্কুলের এডহক কমিটি অনুমোদন দেয়। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখার অনুমোদনপত্রে এনামুল হককে সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। কমিটির সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন বশির আহমদ এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন নুরুল আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোছাইন নুরী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে এনামুল হক বলেন, নাপিতখালী মাধ্যমিক স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার চেষ্টা করব।
তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নাপিতখালী স্কুলকে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করছি।