বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

নুর মুহাম্মদ, কক্সবাজার: সদর-রামু-ঈদগাঁও (০৩) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের আওতাধীন রামু উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সমিতির নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহ-সভাপতি রেজাউল করিম এবং সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেক হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা।

এ সময় এলাকার উন্নয়ন, পরিবেশবান্ধব ইটভাটা পরিচালনা এবং ব্রিকফিল্ড সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তাঁর মূল্যবান পরামর্শ ও আন্তরিক সহযোগিতার জন্য রামু উপজেলার সকল ব্রিকফিল্ড মালিকের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এছাড়া, সাক্ষাৎ শেষে উপস্থিত নেতৃবৃন্দ সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক সাফল্য কামনা করেন।

ক্যাটাগরি