বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বন্যাকবলিত পেকুয়ার বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা দিল হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট

মোঃ আলী আজম, পেকুয়া

কক্সবাজারের বন্যাকবলিত পেকুয়া উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট। ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী আল-মাইজভাণ্ডারী (মা.জি.আ.)-এর আর্থিক সহায়তা ও নির্দেশনায় সোমবার (২৭ জুলাই) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পেকুয়া পৌরসভার মগকাটা এলাকার আহলে বায়তে রাসুল (দ.) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে উজানটিয়া, মগনামা এবং পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালনা পরিষদের সদস্য কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার চট্টগ্রাম জেলা ও মহানগরের আহ্বায়ক খলিফা আব্দুল কুদ্দুস, বিএসপি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভূঁইয়া, শাহজাদা মিজানুর রহমান সানজরী, কক্সবাজার জেলা বিএসপির আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা ইউনুস কাদেরী, সদস্য সচিব হাফেজ মোহাম্মদ নূরুল আবছার ইমন, যুগ্ম আহ্বায়ক এফ এম জাকের হোছাইন, যুগ্ম সদস্য সচিব হাফেজ মাওলানা কেরামত আলী ও পাবেল মাহমুদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হারুনর রশীদ, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ, সিনিয়র সহসভাপতি মাওলানা মুহাম্মদ রফিক, পেকুয়া সদর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ, দৈনিক মানবজমিনের প্রতিনিধি জয়নাল আবেদীন, সাংবাদিক আলী আজম, সাংবাদিক আনসার উদ্দীন, মাওলানা বশির উসমানী, মাওলানা কহিনূর ইসলাম মুজিবী, মাওলানা জামাল হোসাইনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিরা।

এ ছাড়া পেকুয়া উপজেলা বিএসপির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন (কামাল ফকির), সাধারণ সম্পাদক শফিউল আলম ভাণ্ডারী, সদস্য মুহাম্মদ আব্দুর রহীম ও মুহাম্মদ রাশেদ, বৃহত্তর বটতলিয়া পাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি রবিউল আলম, আহলে বায়তে রাসুল (দ.) মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ সাজ্জাদ হোসেন এবং মইনীয়া যুব ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। মানবসেবাকে সর্বোচ্চ মূল্যবোধ হিসেবে উল্লেখ করে তাঁরা বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দুর্গত এলাকায় খাদ্যসহায়তার পাশাপাশি বিশুদ্ধ পানি, জরুরি চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। সময়মতো চিকিৎসা ও জনস্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করা গেলে বন্যা-পরবর্তী ডায়রিয়া, পানিবাহিত রোগ ও অন্যান্য সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুর্যোগের সময় এ ধরনের মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বন্যাকবলিত এলাকায় সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও সমন্বিত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

ক্যাটাগরি