বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের দায়িত্ব পালন শুরু

মোহাম্মদ মামুন কাউখালী (রাঙামাটি),

১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার:বাংলাদেশের অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ন্যায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা জোরদার ও সুশৃঙ্খল চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে আনসার সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।

জানা গেছে, আনসার সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। তাঁদের উপস্থিতির মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং সেবাপ্রার্থীদের নির্বিঘ্নে চিকিৎসাসেবা নিশ্চিত করার কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনসার সদস্যদের আবাসনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

এ উদ্যোগের ফলে কাউখালীবাসী এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

ক্যাটাগরি