বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

২৭ এপ্রিল পেকুয়া উপজেলার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

কক্সবাজারের পেকুয়া উপজেলা আজ (২৭ এপ্রিল) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ২০০২ সালের এই দিনে এক ঐতিহাসিক জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পেকুয়া উপজেলার যাত্রা শুরু হয়।তৎকালীন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ-এর নিরলস প্রচেষ্টায় পেকুয়া উপজেলা প্রতিষ্ঠিত হয়।

ওই দিন পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আয়োজিত জনসভায় উপস্থিত থেকে উপজেলার শুভ উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এক সময়ের অবহেলিত সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলাটি আজ উন্নয়ন ও সম্ভাবনার পথে এগিয়ে চলেছে।

স্থানীয়দের মতে, পেকুয়া উপজেলার প্রতিষ্ঠার ফলে এলাকার অবকাঠামো, শিক্ষা,যোগাযোগ ও সামগ্রিক জীবনমানের উন্নয়ন সাধিত হয়েছে।এ উপলক্ষে পেকুয়া উপজেলার সর্বস্তরের মানুষ গভীর কৃতজ্ঞতার সঙ্গে প্রতিষ্ঠাতা সালাহ উদ্দিন আহমেদ-এর অবদানের কথা স্মরণ করছেন এবং তার দীর্ঘায়ু কামনা করেছেন।
পেকুয়া উপজেলাবাসী আজ গর্বের সঙ্গে নিজেদের এই উপজেলার বাসিন্দা হিসেবে পরিচয় দিতে পেরে আনন্দ ও গৌরব অনুভব করছেন।

ক্যাটাগরি