সরকারি নির্দেশনা প্রতিপালনে লামাবাসীর প্রতি আহ্বান
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
লামা উপজেলার সকল ব্যবসায়ী ও সাধারণ জনগণের প্রতি সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনায় সবাইকে সচেতন, দায়িত্বশীল ও দেশপ্রেমিক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের এই কঠিন সময়ে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। সরকার ঘোষিত সকল নির্দেশনা মেনে চলা নাগরিক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।
এতে আরও উল্লেখ করা হয়, সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য যেন দেশের সামগ্রিক ক্ষতি না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সচেতনতামূলক এই বার্তায় বলা হয়—“ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়।” তাই আসুন, আমরা সবাই মিলে দেশকে ভালোবাসি, দায়িত্বশীল আচরণ করি এবং দেশের উন্নয়ন ও নিরাপত্তায় নিজেদের অবস্থান থেকে অবদান রাখি।
সবশেষে “সবার আগে বাংলাদেশ”—এই মন্ত্র ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।