বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

বাইশারীতে ‘সিএইচটি সম্প্রীতি জোট’-এর ক্রীড়া সামগ্রী বিতরণ তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’।

সোমবার (৬ এপ্রিল) নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ফুটবল একাদশের খেলোয়াড়দের মাঝে সংগঠনটির পক্ষ থেকে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

বাইশারীর স্থানীয় একটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে উপহার সামগ্রী তুলে দেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক।

উপহার প্রদানকালে প্রধান অতিথি বলেন,
“তরুণ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সিএইচটি সম্প্রীতি জোট পাহাড়ের মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও সংহতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, ক্রীড়া চর্চা পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের যুবকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী এবং ৮ নং ওয়ার্ড ফুটবল একাদশের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। বক্তারা ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাকের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নে সমাজের বিত্তবান ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান।

ক্রীড়া সামগ্রী পেয়ে খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।

ক্যাটাগরি