বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতি

আজ যে দামে বিক্রি হবে প্রতি ভরি স্বর্ণ

দেশের বাজারে বুধবার আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম তিন হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এই দামেই বিক্রি হবে স্বর্ণ । আজ সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কিনতে পারবেন ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায়।

স্থানীয় বাজারে তেজাবী সোনা (পাকা সোনা) দামের ঊর্ধ্বগতির প্রভাবেই এই সমন্বয় করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। ্এদিন সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে ভালো মানের সোনার ভরিতে তিন হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। তারও আগে ২৮ মার্চ দুই দফায় বাড়ানো হয় ৬ হাজার ৫৯০ টাকা। ফলে টানা চার দফায় ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে মোট ১৩ হাজার ১২২ টাকা।

আজকের স্বর্ণের দাম—

২২ ক্যারেট: ২,৪৭,৯৭৭ টাকা (বৃদ্ধি ৩,২৬৬ টাকা)

২১ ক্যারেট: ২,৩৬,৭২১ টাকা (বৃদ্ধি ৩,১৪৯ টাকা)

১৮ ক্যারেট: ২,০২,৮৯৫ টাকা (বৃদ্ধি ২,৬৮২ টাকা)

সনাতন পদ্ধতি: ১,৬৫,২৭৯ টাকা (বৃদ্ধি ২,২১৬ টাকা)

এর আগে গতকাল সকাল ১০টা থেকে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেট দুই লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট দুই লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা এক লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হয়েছে, যা আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।

এ দিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে—

২২ ক্যারেট রুপা: ৫,৭১৫ টাকা

২১ ক্যারেট রুপা: ৫,৪২৪ টাকা

১৮ ক্যারেট রুপা: ৪,৬৬৬ টাকা

সনাতন পদ্ধতি: ৩,৪৯৯ টাকা

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচামালের দামের ওপর নির্ভর করে স্বর্ণের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে।

ক্যাটাগরি