চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত
বছর ঘুরে আবারও ফিরে এলো শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত আনন্দের দিন ক্লাস পার্টি। ১৯ নভেম্বর ২০২৬ প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্যামব্রিজ ও ন্যাশনাল কারিকুলামের শিক্ষার্থীরা একসঙ্গে উদযাপন করেছে বার্ষিক ক্লাস পার্টি।
আগের দিন হতে প্রতিটি শ্রেণিকক্ষে শুরু হয়েছে সাজ সাজ রব। নিজেদের ক্লাসরুমকে সবচেয়ে আকর্ষণীয় করে সাজানোর আনন্দময় প্রতিযোগিতায় মেতে উঠেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বর্ণিল সাজসজ্জা, মুখরোচক খাবার, নানা রকম স্ন্যাকস আর হাসি-আনন্দে পুরো স্কুল পরিণত হয় এক আনন্দমেলায়।
এবারের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. হারুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের সেক্রেটারি প্রফেসর ড. গিয়াসউদ্দিন হাফিজ। শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে একাত্ম হয়ে উপস্থিত রয়েছেন স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মো. আবুল হাসান। আনন্দ, সৃজনশীলতা, বন্ধুত্ব আর সুন্দর স্মৃতিতে যেন ভরে উঠেছে সবার এই বিশেষ দিনটি।