বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

ঈদগাঁওয়ে অবৈধ স’মিল ও ইটভাটায় ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ স’মিল পরিচালনা ও আইন লঙ্ঘনের দায়ে পৃথক অভিযানে চারজনকে মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জালালাবাদ ইউনিয়নের পোকখালী ব্রিজ সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন স’মিল পরিচালনার দায়ে মোফিজ উদ্দিন ও শামসুল আলমকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় গোল কাঠ ও দুটি করাতকল মেশিন জব্দ করা হয়।

অন্যদিকে, একই ইউনিয়নের একটি ইটভাটার মালিক শামসুদ্দিন ও ম্যানেজার সালামত উল্লাহকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দুই লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

উভয় অভিযানে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি