বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

পাঁচ গোল হজমের পর জাভি, ‘লজ্জাজনক, বিশ্বাসই হচ্ছে না’

কয়েকদিন আগে গ্রিসকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল নেদারল্যান্ডস। সেই দলটি গতকাল বার্লিনে জার্মানির কাছে উড়ে গেল। পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর অরেঞ্জদের ডাগআউটে প্রথম হারের স্বাদ পেলেন জাভি হার্নান্দেজ।

তিন জয় ও দুটি ড্র নিয়ে বার্লিনে জার্মানির মুখোমুখি হয়েছিল জাভির নেদারল্যান্ডস। কিন্তু তাদের নিয়ে ছেলেখেলা করেছে জার্মানরা। ৫ গোল হজম করার পর স্প্যানিশ কোচ একেবারে হতভম্ব। এই ম্যাচে এত বড় ব্যবধানে হারার কথা কখনও কল্পনাও করেননি।

জাভি বলেছেন, ‘আমি গভীরভাবে মর্মাহত। এটা দুঃখজনক। কারণ আজ পর্যন্ত আমি আমার খেলোয়াড়দের নিয়ে খুব গর্বিত ছিলাম। আজ যা ঘটল, সেটা অবিশ্বাস্য। কোচ হিসেবে এটা আমাকে হতবাক করেছে।’ তিনি যোগ করেছেন, ‘আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছিলাম। তাদের বলেছিল যে আমাদের মানসিকতা পাল্টাতে হবে। আজ আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি, কারণ আমরা আমাদের মূল্যবোধের প্রতি অবিচল ছিলাম না। আমরা এটা মানতে পারি না।’

ভার্জিল ফন ডাইক ও ফ্রেঙ্কি ডি ইয়াংয়ের অনুপস্থিতির সঙ্গে এই হারের কোনো সম্পর্ক দেখছেন না জাভি, ‘যা হয়েছে তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আজকের পর আমাদের অনেক বিষয় পরিবর্তন করতে হবে। আমরা এমন খেলোয়াড়কে চাই যারা মানসিকভাবে উজ্জীবিত। আজকের ঘটনা ছিল লজ্জাজনক। তবে জার্মানিকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। কারণ তাদের পারফরম্যান্সের যে মান, সেই কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে।’

ক্যাটাগরি