লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিটের নিয়মিত সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিটের নিয়মিত মাসিক সভা ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জাহেদ হোসেনের সভাপতিত্বে ১১ নভেম্বর বুধবার সন্ধ্যায় বন্দরনগরী চট্টগ্রামের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর জেলা গভর্নর লায়ন মো: কামরুজ্জামান লিটন পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এস. এস. শামসুদ্দিন এমজেএফ, প্রাক্তন জেলা গভর্ণর শেখ শামসুদ্দিন আহমেদ ছিদ্দিকী পিএমজেএফ এবং প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ,গভর্নর অ্যাডভাইজার লায়ন একেএম শওকত হাসান খান,গভর্ণর অ্যাডভাইজার লায়ন ইফতেখার হোসেন খান চৌধুরী এমজেএফ, রিজিয়ন চেয়ারপারসন (উইথ ক্লাবস) লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, গভর্নর অ্যাডভাইজার লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী,জোন চেয়ারপারসন (উইথ ক্লাবস) লায়ন নূরুল আকবর কাজল, জোন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ হাবিবুর রহমান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া এবং ক্লাব সেক্রেটারি লায়ন অজয় কুমার বড়ুয়া এমজেএফ।
সভায় আরও উপস্থিত ছিলেন লায়ন আনোয়ারা বেগম, লায়ন যমুনা বড়ুয়া, লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও লায়ন খাজা হোসেন কাউসার। লিও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও হোসেন মোহাম্মদ ইমরান নিকসন, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও আবদুল্লাহ জাহের নাজিব এবং লিও ক্লাব সেক্রেটারি লিও এস. এম. রায়হান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর বলেন,লায়ন্স ইন্টারন্যাশনাল আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। মানবতার কল্যাণে সেবার কোনো বিকল্প নেই। অক্টোবর মাসজুড়ে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর প্রতিটি ক্লাব মানবসেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। এসব সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলি এলিটও অক্টোবর মাসে নানা ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তাদের সুনাম ও সেবার ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেছে। ভবিষ্যতেও জনমানুষের কল্যাণে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন নিয়মিত মাসিক সভায় উপস্থিত হয়ে মূল্যবান পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদানের জন্য উপস্থিত লায়ন নেতৃবৃন্দ ও ফেলো লায়নদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে অক্টোবর সেবা মাসের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা, অংশগ্রহণ ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে ক্লাবের সেবামূলক কার্যক্রমকে সমৃদ্ধ ও মহিমান্বিত করার জন্য তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।