মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন ও আদালত

খুলনা ডুমুরিয়ায় অজ্ঞাত ব্যক্তিকে কুপিয়ে জখম, ডুমুরিয়া থেকে নেওয়া হলো খুলনা মেডিকেলে

অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পর প্রথমে ভ্যানে করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের ভর্তি রয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, আহত ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর একটি ভ্যানযোগে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে সেখান থেকে কয়েকজন ব্যক্তি অ্যাম্বুলেন্সে করে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। কে বা কারা তাঁকে কুপিয়ে জখম করেছে, কোথায় এ ঘটনা ঘটেছে এবং কী কারণে তাঁর ওপর হামলা চালানো হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ক্যাটাগরি