বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির হিফজুল কুরআন বিভাগের সবকদান অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম নগরীর চকবাজার বড় মিয়া মসজিদ কেবি আমান আলী রোডস্থ মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির হিফজুল কুরআন বিভাগের সবকদান অনুষ্ঠান ৪ নভেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যায় একাডেমির হল রুমে বর্ণাঢ্য আয়োজনে একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে ও পরিচালক মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী চিন্তক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমির পরিচালক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, মাস্টার ইলিয়াস সিকদার, হাফেজ মাওলানা মুহাম্মদ মুরাদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী চিন্তক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের হিফজের পাশাপাশি দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। এছাড়াও শিক্ষা, সভ্যতা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, একাডেমির উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তা করে যাব। এসময় তিনি শিক্ষার উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন। পরে শিক্ষার্থীদের মাঝে কুরআনের সবক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।

ক্যাপশন: মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির সবক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা এম সোলাইমান কাসেমী।

ক্যাটাগরি