বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় আত-তানযীল ইনস্টিটিউটের কৃতিত্ব

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর উত্তর-এর আওতাধীন পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে আয়োজিত ৩য় হিফজুল কুরআন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে আত-তানযীল ইনস্টিটিউট, চট্টগ্রামের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আত-তানযীল ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী মোঃ আবরার তাওসীফ দ্বিতীয় স্থান এবং মোঃ আরিফুল ইসলাম আলিফ তৃতীয় স্থান অর্জন করে। তাদের এ সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

এ অর্জনের প্রতিক্রিয়ায় আত-তানযীল ইনস্টিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা মুহাম্মদ মিসবাহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য তাদের নিরলস পরিশ্রম, অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানির সম্মিলিত ফল। তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সাফল্য আত-তানযীল ইনস্টিটিউটের শিক্ষার মানোন্নয়ন ও কুরআন হিফজ কার্যক্রমে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ক্যাপশন: হিফজুল কুরআন প্রতিযোগিতায় পুরস্কার পেলেন আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামের শিক্ষার্থীরা।

ক্যাটাগরি