বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

যুক্তরাষ্ট্রে ভোট গণনা পিছিয়ে গেলো ট্রাম্পের রিপাবলিকান পার্টি, ডেমোক্র্যাটরা এগিয়ে ২৯-২৬ আসনে

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনে শুরুর দিকে এগিয়ে থাকলেও এখন আবার পিছিয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। অপরদিকে এগিয়ে গেছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটির পার্টি।
সংবাদমাধ্যম আলজাজিরার সর্বশেষ খবর অনুযায়ী, ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে পাঁচ থেকে ছয়টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষে গণনা চলছে। এতে দেখা গেছে ডেমোক্র্যাটসরা এগিয়ে আছে ২৯টি আসনে। আর ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বিরা এগিয়ে ২৬টি আসনে।

প্রতিনিধি পরিষদে আসন আছে ৪৩৫টি। কোনো দলকে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। সর্বশেষ নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র পাঁচটি আসনের ব্যবধানে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।
এদিকে নির্বাচন শেষে শুরুতে কেন্টাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গণনা শুরু হয়। সেখানে রিপাবলিকানরা আটটিতে আর ডেমোক্র্যাটসরা এগিয়ে ছিল তিনটি আসনে। এখন নতুন করে ফ্লোরিডা ও ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার ও জর্জিয়ায় ভোট গণনা চলছে। অনেক অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। সেগুলোর ফলাফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

এরমধ্যে ইন্ডিয়ানাতে সাতটি আসনের গণনা চলছে। সেখানে ডেমোক্র্যাটসরা চারটি। আর রিপাবলিকানরা তিনটিতে এগিয়ে।

কেন্টাকিতে ছয়টি আসনে গণনা চলছে। এই ছয়টির মধ্যে পাঁচটিতেই এগিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। আর একটিতে ডেমোক্র্যাটিক পার্টি। এরমধ্যে একটি আসনে রিপাবলিকানদের জয় নিশ্চিত হয়েছে।
আর নতুন করে গণনা শুরু হওয়া ভার্জিনিয়ার পাঁচটি আসনে ভোট গণনা চলছে। এরমধ্যে রিপাবলিকানরা তিনটি আর ডেমোক্র্যাটসরা দুটিতে এগিয়ে।

অপরদিকে ফ্লোরিডার ২৬টি আসনে ভোট গণনা শুর হয়ে গেছে। সেখানে ডেমোক্র্যাটসরা ১৭টি আসনে আর ট্রাম্পের দল ১০টিতে এগিয়ে।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অনেক আসনের প্রাথমিক ফলাফল আসা শুরু হয়েছে।

সূত্র: আলজাজিরা

ক্যাটাগরি