রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাফিজ গ্রেপ্তার

রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, মেজর (অব.) খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমের অভিযোগের মামলার আসামি তিনি। তিনি এখন ডিবিতে আছেন।

ক্যাটাগরি