দারুল ইরফান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
নগরীর দারুল ইরফান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপনী অনুষ্ঠান দারুল ইরফান ট্রাস্টের সেক্রেটারি প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিউদ্দিন মাহবুব। প্রধান মেহমানের বক্তব্য রাখেন দারুল ইরফান ট্রাস্টের চেয়ারম্যান ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল (স.) আল্লামা সাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. শামীম উদ্দিন খান।
বিশেষ মেহমানের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মাওলানা আ.ক.ম. আবদুল কাদের, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আহমদ আলী, মেট্রোপলিটন হাসপাতালের এম.ডি ডা: ফজলুল হক, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আবছার, সরকারি মডেল কলেজের প্রভাষক ড.ওয়ালি উল্লাহ মুঈন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রফেসর ড.লুৎফুর রহমান আযজারী,প্রফেসর মুহাম্মদ এমদাদ হোসাইন, দারুল ইরফান ট্রাস্টের কোষাধ্যক্ষ মওলানা মমতাজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী ২৬জন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়েছে।