রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বায়েজিদে পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল ও প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ২

সাজ্জাদ হোসেন,চট্টগ্রাম

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে চোরাইকৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রবিউল হাসান ভূঁইয়া (২৫) ও আদনান উদ্দিন (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ অক্টোবর রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানার মমিনবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাইকৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্রাইভেটকারটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-ব-১২-১৫৮০।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় চোরাই মোটরসাইকেল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

ক্যাটাগরি