রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

৩৯ দিনের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ

দীর্ঘ অবকাশকালীন ছুটির পর রোববার (২৫ অক্টোবর) খুলছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট জানায়, আজ প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

এদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্ট আরও জানায়, এ সাক্ষাৎ উপলক্ষে আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

আর হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর আড়াইটা থেকে শুরু হবে।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) হাইকোর্ট বিভাগের ৫৭টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। এ অনুযায়ী আজ থেকে বিচারকাজ পরিচালিত হবে।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশ ও সরকারি ছুটির কারণে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।

তবে এই সময়ে অবকাশকালীন বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

ক্যাটাগরি