কাউখালীর সন্তান আহসান হাবীবের আইনজীবী হওয়ার পথে নতুন অগ্রযাত্রা
মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি
রাঙ্গামাটির কাউখালীর সন্তান আহসান হাবীব সম্মানের সঙ্গে এলএলবি (LL.B) ডিগ্রি অর্জনের পর বাংলাদেশ বার কাউন্সিলে শিক্ষানবিশ নিবন্ধন (Pupilage Registration) সম্পন্ন করেছেন। এর মধ্য দিয়ে আইনজীবী হিসেবে পেশাগত জীবনে প্রবেশের পথে তাঁর আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।
শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলে শিক্ষানবিশ নিবন্ধন সম্পন্ন করায় স্থানীয় এলাকাবাসী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।
আহসান হাবীব তাঁর এই নতুন পথচলায় সফলতা অর্জন এবং ভবিষ্যতে একজন দক্ষ ও ন্যায়নিষ্ঠ আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন।
তিনি বলেন, আইন পেশায় সততা, ন্যায় ও মানুষের সেবা করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে চান। তাঁর এই অগ্রযাত্রায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।