চট্টগ্রামে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ওদাও জান্নাতুল ফেরদৌস ৪ বছরের শিশু মাতৃত্ব অধিকার বঞ্চিত থানায় লিখিত (অভিযোগ)
মোঃ আবু বক্কর সিদ্দিক স্টাফ (রিপোর্টার)
অভিযোগ সূত্রে জানা যায় চট্টগ্রামের আনোয়ারায় স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যাওয়ার,অভিযোগ করেছেন মো. এনামুল হক (৩৮) নামে এক ভুক্তভোগী । এ ঘটনায় তিনি আনোয়ারা থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, মো. এনামুল হকের স্ত্রী জাহান্নাতুল ফেরদৌস (৩১) গত ৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৭টার দিকে আনোয়ারার একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে অভিযুক্তদের কু পরামর্শে বাসা থেকে বের হয় এ সময় মা এবং দুই ভাইয়ের কু পরামর্শে স্বামীর সাথে প্রতারণা করে বিশ্বাসঘাতকতার মাধ্যমে পালিয়ে যান তিনি ।এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা ভুক্তভোগী এনামুল হক অভিযোগ করে বলেন আমার স্ত্রী পালিয়ে যাওয়ার সময় তিনি দুই জোড়া স্বর্ণের কানের দুল, যার আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা, এবং কিস্তি থেকে জমানো নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র সঙ্গে নিয়ে যান।
অভিযোগে আরও বলা হয়, আমার স্ত্রী পালিয়ে যাওয়ার পর তাদের দুই সন্তান—সাদিয়া সুলতানা (১২) ও সামিয়া সুলতানা (৪)—কে নিয়ে বিপাকে পড়েন তিনি। স্ত্রীকে ফিরিয়ে আনতে স্থানীয়ভাবে একাধিকবার চেষ্টা করেও সফল হননি বলে অভিযোগ করেন এনামুল হক।
অভিযোগকারীর আরও দাবি, পরবর্তীতে স্ত্রী তার মা ও ভাইদের সঙ্গে অবস্থান করছেন বলে তিনি জানতে পারেন। এ সময় অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী আরো বলেন নিজের এবং সন্তানদের নিরাপত্তা এবং দেখা সোনা নিয়ে তিনি চরম ভাবে বিপাকে পড়েছেন অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত প্রতিকার চেয়ে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেছেন মো. এনামুল হক।
অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্ত জান্নাতুল ফেরদাউস এর মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন স্বামীর সংসার ছেড়ে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেন এবং তাকে প্রশ্ন করা হয় কেন পালিয়ে যান এ সময় অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস এর ভাই মোঃ আরাফাত মোবাইল ফোন কেরে নিয়ে গনমাধ্যমের সাথে কথা বলতে নিষেধ করে এবং সংবাদ প্রকাশ করা হলে সাংবাদিক কে মিথ্যা মামলার হুমকি দিয় অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস এর ভাই মোঃ আরাফাত।
এ দিকে অভিযোগের বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি জুনায়েদ কে প্রশ্ন করা হলে তিনি বলেন ভুক্তভোগী এনামুল হকের একটি লেখিত অভিযোগ করেছেন অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি) এ দিকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এডভোকেট বেলাল হোসেন বলেন দুই সন্তানের জননী স্বামীর সংসার ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা শিশুদের মাতৃত্ব অধিকার বঞ্চিত করার এটি একটি শিশু নির্যাতন দমন আইনে অপরাধ হয় বলে জানিয়েছেন তিনি।
এ দিকে ভুক্তভোগী ও স্থানীয়রা জানান অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস ও তার পরিবারের সদস্যরা ৪ বছরের শিশু সন্তান রেখে পালিয়ে যাওয়ার ঘটনা শিশুদের মাতৃত্ব অধিকার বঞ্চিত করা হয় ঘটনা কি শিশু নির্যাতন প্রতিরোধ আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন (স্থানীয়রা)