মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সক্লুসিভ

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস নিষিদ্ধ বার্মিজ ইয়াবাসহ মো. নুরুল আমিন (২৭) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফুইট্টা ঝিরি রাস্তার মোড়ে নাইক্ষ্যংছড়ি-চাকঢালা পাকা সড়কে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাসব্যাপী চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান খানের নেতৃত্বে পুলিশ টিম কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন তরুণ নুরুল আমিনকে আটক করে তার সঙ্গে থাকা ১০ হাজার পিস ইয়াবার বড় চালানটি জব্দ করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, “সীমান্তে মাদকের বিস্তার রোধে আমাদের বিশেষ জিরো টলারেন্স অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বিপরীতে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ক্যাটাগরি