বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

শ্রমিক জনতাকে ইসলামী আদর্শের পতাকাতলে শামিল করতে হবে: এস এম লুৎফর রহমান

মেহনতী শ্রমিক জনতাকে ইসলামী শ্রমনীতির পতাকাতলে শামিল করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

তিনি আজ বিকেলে কোতোয়ালী থানার আন্দরকিল্লা ওয়ার্ড কর্তৃক মাসব্যাপী শ্রমিক যোগাযোগ অভিযান উপলক্ষ্যে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এস এম লুৎফর রহমান বলেন, দুনিয়ার কোন মতবাদ কিংবা মানব রচিত কোন আদর্শ দ্বারা শ্রমজীবী মানুষের জীবনে মুক্তি আসবে না। শ্রমজীবী মানুষের মুক্তির একটি মাত্র পথ। আর সেই পথ হচ্ছে আল্লাহ ও তাঁর রাসুলের দেখানো সিরাতুল মুস্তাকিমের পথ।

তিনি বলেন, এদেশের শ্রমজীবী মানুষের নানা সমস্যা ও সংকট রয়েছে। কুরআন সুন্নাহর যে পথে শ্রমিকের সমস্যা সমাধান করতে বলেছে এদেশের বুদ্ধিজীবীরা তার উল্টো পথে হাঁটছে। ফলে যুগ যুগ ধরে শ্রমিকরা হচ্ছে শোষিত ও নির্যাতিত। আমরা এর অবসান চাই।

তিনি আরও বলেন, বাংলাদেশ অবিলম্বে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। ইসলামী শ্রমিকের আলোকে দেশের শ্রম নীতিমালা প্রণয়ন করতে হবে। সংকট নিরসনের জন্য গঠিত কমিটি গুলোতে শ্রমিক ও মালিকদের প্রতিনিধি সমান হতে হবে। সকল সেক্টরের শ্রমিকদের জন্য ন্যায্যমজুরি প্রণয়ন করতে হবে। শ্রমিকদের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে ।

এই সময় আরও উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক ও কোতোয়ালী থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম, কোতোয়ালী থানা সহ-সভাপতি শহিদুল হাসান, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম মুরাদ, রহমতুল্লাহ, আন্দরকিল্লা উত্তর ওয়ার্ড সভাপতি জাহিদুল ইসলাম তুহিন, আন্দরকিল্লা পূর্ব ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদ, শ্রমিক নেতা কামরুল ইসলাম, মুহাম্মদ ইউনুস, ফয়সাল হাসান, খোরশেদ আলম, এনামুল হক, সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন প্রমূখ।

ক্যাটাগরি