ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ধন্যবাদ জানালেন মো. আব্দুল আজিজ
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন (NEHRF), চ্যানেল কর্ণফুলী ও সিটিজি টাইমসের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকেও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
মো. আব্দুল আজিজ বলেন, মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে সম্মিলিতভাবে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি ডেঙ্গু প্রতিরোধে নেওয়া উদ্যোগ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।