রাঙামাটি জেলা পরিষদের সদস্যদের দপ্তর ও উপজেলা দায়িত্ব বণ্টন
মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্যদের মধ্যে বিভিন্ন দপ্তর/কার্যালয় এবং উপজেলা পর্যায়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব বণ্টন করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, পরিষদের ১৪ সদস্যের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম তদারকির পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা ও নির্দিষ্ট ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।