বাদুরতলা ওয়ার্ড জামায়াতের শিক্ষা বৈঠক সম্পন্ন
চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাদুরতলা সাংগঠনিক ওয়ার্ডের কর্মীদের প্রশিক্ষণ প্রোগ্রাম শিক্ষা বৈঠক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ শিক্ষা বৈঠকে কর্মীদের কুরআন, হাদিস ও ইসলামী বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়। সংগঠনের কর্মীদের ধর্মীয় জ্ঞান ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ ক্লাসের আয়োজন করা হয়।
বাদুরতলা সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের মজলিসে শুরা সদস্য ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী।
ওয়ার্ড সেক্রেটারি মাওলানা এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮ নম্বর শুলকবহর প্রশাসনিক ওয়ার্ডের আমীর তাওহীদ আজাদ, সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার এবং সহসভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম।
বক্তারা কর্মীদের কুরআন-হাদিসের জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধকে ব্যক্তিজীবনে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।
শিক্ষা বৈঠকে বাদুরতলা সাংগঠনিক ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।