বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

মো. জয়নাল আবেদীন-কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

জুলাই শহীদদের স্মরণে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (বিউবো) ব্যবস্থাপকের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১০টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক দপ্তর কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারীরা জুলাই শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান, উপ-ব্যবস্থাপক সাইফুর রহমান, নির্বাহী প্রকৌশলী কায়সুল বারী, সুফী আলম, সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত হোসেন, সহকারী প্রকৌশলী তারেক রহমান, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (১৮৮৬) কাপ্তাই শাখার সভাপতি মো. বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, রাঙামাটি জেলা শ্রমিক দলের সম্পাদক কবিরুল ইসলাম কবিরসহ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক নেতৃবৃন্দ।

তবে অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ কেন্দ্রের অধিকাংশ কর্মকর্তা উপস্থিত ছিলেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ক্যাটাগরি