শ্যামগঞ্জে মাহফিল বন্ধের ঘটনায় ক্ষুব্ধ আমির হামজা, সংসদে সবকিছু প্রকাশের ঘোষণা
ময়মনসিংহের শ্যামগঞ্জে ইসলামিক মাহফিল বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামিক বক্তা ও সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে সংসদে বিস্তারিত তুলে ধরার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৪ নম্বর সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া গ্রামে বাবা-মায়ের দোয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত এক ইসলামিক মাহফিলে বয়ানকালে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে মুফতি আমির হামজা বলেন,শ্যামগঞ্জে ইসলামিক মাহফিল বন্ধ করে দেওয়ার ঘটনায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, শ্যামগঞ্জে মাহফিল বন্ধের ঘটনায় কী ঘটেছিল, তার বিস্তারিত সংসদের ভেতরে তুলে ধরা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব তথ্য সংসদে প্রকাশ করার ঘোষণাও দেন তিনি।
তাঁর এ বক্তব্যের মধ্য দিয়ে শ্যামগঞ্জে মাহফিল বন্ধের ঘটনাটি নিয়ে সংসদে বিষয়টি উত্থাপনের ইঙ্গিত পাওয়া গেছে।