বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

রাঙামাটির প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে হোস্টেল স্থাপনের উদ্যোগ—দীপন তালুকদার।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি পার্বত্য জেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার গুণগত পরিবর্তন এবং শিক্ষার্থীদের আবাসন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে হোস্টেল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে জেলা পরিষদ সহযোগিতা অব্যাহত রাখবে।

সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সদস্য মিস চন্দ্রা চাকমা, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রিজাউল করিম, ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম এবং জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় মাধ্যমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার গুণগত পরিবর্তন আনতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার ওপর জোর দেওয়া হয়।

ক্যাটাগরি