চট্টগ্রামে আটক শিবির কর্মীদের ছাড়াতে গিয়ে পুলিশ-ছাত্রলীগ বাকবিতণ্ডা নগরীতে ককটেলসহ পাঁচ শিবির কর্মী গ্রেপ্তার চসিক’র দেড়শ’ বছর পূর্তি উদযাপনে ব্যাপক আয়োজন মিরসরাইয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ২ সিপিএলের এলিট গ্রুপে সাকিব-তামিম দুই নেত্রী থেকে পরিত্রাণ চায় জনগণ: এরশাদ বিপুল পরিমান মুদ্রাসহ বাঘাইছড়ি থেকে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গ্রুপের ৪ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী রাউজানের নোয়াপাড়ায় পানিতে ডুবে বৃদ্ধ মহিলার মৃত্যু যৌন নিপীড়ন অভিযোগে চবিতে ছাত্রলীগকর্মী সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন চট্টগ্রামে ভারী বর্ষণের পূর্ভাবাস, ভূমিধসের আশঙ্কা
|

মহেশখালী কালারমারছড়ার শীর্ষ সন্ত্রাসী আয়ুব আলী ও গফুর গ্রেপ্তার

মোঃ কাইছারুল ইসলাম
কক্সবাজার প্রতিনিধি

কক্সাজার, নভেম্বর ১৯(সিটিজি টাইমস ডটকম)- কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া থেকে শীর্ষ সন্ত্রাসী আয়ুব আলী ও আবদুল গফুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বীকারোক্তিমতে ১টি লম্বা বন্দুক, ৬টি কার্তুজের দানা ও ১টি ছুরি উদ্ধার করা হয়েছে।

সুত্রে জানা গেছে, ১৮ নভেম্বর রাত ২টার দিকে কালারমারছড়ার পুলিশ ফাঁড়ির আইসি এসআই শাহ নেওয়াজ সঙ্গীয় সোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝাপুয়া মাদরাসা সংলগ্ন বাজারে অভিযান চালিয়ে ১টি দোকান থেকে মোহাম্মদ শাহ ঘোনা এলাকার আবদুল আলীর পুত্র শীর্ষ সন্ত্রাসী আয়ুব আলী (৩০) কে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ৬টি হত্যা মামলাসহ ১০টির অধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ১৯ নভেম্বর সকাল ৭টার সময় কালারমারছড়া ইউনিয়নের আধাঁরঘোনা এলাকার মোজাম্মেল সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে একই এলাকার মুহাম্মদ মিয়ার পুত্র আবদুল গফুর (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে বলে জানা গেছে। এসআই শাহ নেওয়াজ জানান, ঝাপুয়া এলাকায় সন্ত্রাসীরা ঘোরা-ফেরা করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ঝাপুয়া মাদরাসার সামনের ১টি দোকান থেকে বহু মামলার আসামী আয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তি মতে তাদের মোহাম্মদ শাহঘোনার বাড়িতে মাটির নীচে থেকে ১টি লম্বা বন্দুক, ৬টি কার্তুজের দানা ও ১টি ছুরি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে আধাঁর ঘোনা এলাকার মোজাম্মে সও.এর বাড়িতে খলীল বাহিনীর প্রধান খলীল অবস্থান করছে খবর পেয়ে সকালে অভিযান চালিয়ে খলীল বাহিনীর অন্যতম সন্ত্রাসী আবদুল গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, চাদাঁবাজীসহ ৮টির অধিক মামলা রয়েছে বলে জানান। ওই সন্ত্রাসীদের গ্রেপ্তারের খবর পেয়ে ক্রাইমজোন কালারমারছড়ার সাধারন জনতা কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। এলাকাবাসী জানান, কালারমারছড়ার সাধারন জনগন সন্ত্রাসীদের হাতে জিম্মি। তাদের যা ইচ্ছা তাই করে যাচ্ছে। নিরহ ও সাধারন মানুষের কোন মুল্য নেই।

নিউজটি পড়া হয়েছে (18) বার

ফেসবুক দিয়ে মন্তব্য করুন...

আপনার মতামত দিন

Shanbad-Bdata

..................... ctgit
ctgblog

সর্বশেষ ৩০ খবর

11-ctglive