বিশ্ময় বালক! কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু সম্রাট বাদল নিহত সিটিজি টাইমস ডটকমে প্রতিবেদন প্রকাশঃ আকবরকে কলেজে ভর্তির জন্য অনুদান দিল ইরাজ গ্রুপ গ্রামীণ ব্যাংক টুকরো টুকরো করা সম্ভব না : চট্টগ্রামে ইউনূস মোশাররফ করিম যখন ‘জর্দা জামাল’ খাগড়াছড়ির দিঘীনালায় অস্ত্রের মুখে জেএসএস সদস্য অপহরণ ১০ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড ভূমি কমিশন আইন সংসদে পাশ হলে পার্বত্যাঞ্চলে নতুন সংকটের সৃষ্টি হবে: সন্তু লারমা পার্বত্য ৩ জেলায় হরতাল প্রত্যাহার ইসলামে নারীর অধিকার ও মর্যাদা: হিজাবের তাৎপর্য, দর্শন ও বিভ্রান্তি অপনোদন
|

রামুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চান বৌদ্ধ নেতারা

কক্সবাজার, অক্টোবর  ২৩(সিটিজি টাইমস ডটকম)- বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতারা রামু সহিংসতায় গঠিত সরকারি বিভিন্ন সংস্থার তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন। সরকারের দু’টি তদন্ত প্রতিবেদনে তারা নাখোশ। এ বিষয়ে তারা বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন।

সহিংসতার ২৪ দিন পার হলেও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের মধ্যে এখনো নানা শঙ্কা বিরাজ করছে। স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা সরকারি বিভিন্ন সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

সহিংসতার পর রামুসহ জেলার বৌদ্ধ পল্লীগুলোতে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক পাহারায় রয়েছে।

গত ১৫ অক্টোবর কক্সবাজার সফর কালে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের বলেছিলেন, রামুর সহিংস ঘটনায় পুলিশের ব্যর্থতা থাকলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

কিন্তু হাইকোর্টে দাখিল করা পুলিশ প্রশাসনের প্রতিবেদনে বলা হয়েছে, রামু সহিংসতায় পুলিশ যথাযথ দায়িত্ব পালন করেছে।

অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্ট নিয়েও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনদের মনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এই তদন্ত রিপোর্টর ঊদ্ধৃতি দিয়ে ইতিমধ্যে পত্র পত্রিকায় বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে।

বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতা ও সীমা বিহারের পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু রামুর সহিংস ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন। পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরাও বিচার বিভাগীয় তদন্তের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তবে স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসন এখনো আশাবাদী বর্তমানে যে তদন্ত প্রক্রিয়া চলছে তাতে প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসছে। নিরপরাধ কেউ যাতে হয়রানি না হয় সে ব্যাপারেও প্রশাসন সতর্ক রয়েছে।

নিউজটি পড়া হয়েছে (26) বার

Print Friendly

ফেসবুক দিয়ে মন্তব্য করুন...

আপনার মতামত দিন

Shanbad-Bdata

..................... ctgit ..................... .....................
ctgblog

সর্বশেষ ৩০ খবর

11-ctglive