মানবাধিকার কর্মীর পরিবারের পাশে এডভোকেট এলিনা খান
মোহাম্মদ বেলাল হোছাইন
সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রাম, জানুয়ারি ২৮(সিটিজি টাইমস ডটকম)- মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম পাঁচলাইশ থানা শাখার প্রয়াত সভাপতি আলহাজ্ব ফজলুর রহমানের পরিবারের সাথে ২৮ জানুয়ারি বিকেল ৩ টায় সাক্ষাত করেছেন সংগঠনের চেয়ারপার্সন এডভোকেট এলিনা খান। সম্প্রতি আকস্মিকভাবে মৃত্যুবরণকারী উক্ত নিবেদিতপ্রাণ মানবাধিকার কর্মীর পাঁচলাইশ বাদুরতলায় বাসভবনে হাজির হয়ে মরহুমের শোকসন্তুপ্ত পরিবারকে সান্তনা দেন তিনি। এডভোকেট এলিনা খান মরহুমের পরিবার পরিজনের খোঁজ খবর নেন এবং যে কোন প্রয়োজনে তিনি ও তাঁর সংগঠন মরহুমের স্ত্রী মিসেস লিলি রহমান ও সন্তানদের পাশে থাকবেন মর্মে আশ্বাস দেন। বিশেষ করে মানবাধিকার আন্দোলনে মরহুম ফজলুর রহমানের ত্যাগ ও অবদানের কথা তিনি কৃতজ্ঞতার সাথে স্বীকার করে তিনি বলেন, এদেশের মানবাধিকার কর্মীদের জন্য তিনি অনুকরণীয় আদর্শ হয়ে আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। তিনিসহ উপস্থিত সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
এ সময় মানবাধিকার নেত্রীর সাথে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ট্রাষ্টি বোর্ড মেম্বারগণ যথাক্রমে এডভোকেট জিয়া হাবীব আহসান, এডভোকেট মোহাম্মদ শরীফ উদ্দিন ও অংশু আসিফ পিয়াল এবং বিএইচআরএফ’র প্রধান কার্যালয়ের প্রোগ্রাম অফিসার এডভোকেট মাহমুদা আকতার, মানবাধিকার আইনজীবি আবু বকর, সিফাত ওয়াদুদ লুনা, সংগঠনের খুলনা শাখার কমিউনিটি অর্গানাইজার গোলাম কিবরিয়া তুহীন, সাংবাদিক আখতার হোসাইন, মানবাধিকার কর্মী মোহাম্মদ আবদুর রাজ্জাক, নাবিলা হক খান, নাহিয়ান নাওমী, নাহিয়ান প্রমুখ।
নিউজটি পড়া হয়েছে (32) বার



